Subscribe Us

header ads

আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু ‘ইমার্জেন্সি’ হিসেবে এজেন্ডাভুক্ত
রাশিয়ায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য এটাকে ‘ইমারজেন্সি ইস্যু’ হিসেবে এজেন্ডাভুক্ত করা হয়েছে। 
 
রাশিয়ার সেন্টপিটাসবার্গে শনিবার থেকে ৫ দিনব্যাপী আইপিইউ সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ প্রতিনিধি দল। সংসদ সচিবালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
 
সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ১৩৭তম আইপিইউ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। 
 
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম  চৌধুরী, মহিউদ্দীন খান বাদল, নূর-ই-আলম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ডা. হাবিব-এ মিল্লাত, পঙ্কজ নাথ, ফজলে হোসেন বাদশা, ওয়াসিকা আয়শা খান, সাবিনা আক্তার তুহিন, মামুনুর রশিদ ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার।
 
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট।
 
 
ইত্তেফাক/ইউবি

Post a Comment

1 Comments